অসহযোগ আন্দোলন ফের দুদিনের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, আগস্ট ৪, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, আগস্ট ৪, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
চলমান অসহযোগ আন্দোলনের মধ্যেই দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
ওই পোস্টে তিনি বলেন, আগামীকাল ৫ আগস্ট সারা দেশে নিহত শহীদের স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। এদিন ঢাকার শহবাগে সকাল ১১টায় শ্রমিক সমাবেশ। বিকাল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ এবং সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি।
পরদিন ৬ অগাস্ট ‘লংমার্চ টু ঢাকা’ এবং শাহবাগে দুপুর ২টায় জমায়েত।

এতে সারা দেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে আজ রোববার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলছে।
জনতার আওয়াজ/আ আ