অসহায় তেলেগুদের অবস্থা দেখে ‘বিস্মিত’ মানবাধিকার কমিশন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অসহায় তেলেগুদের অবস্থা দেখে ‘বিস্মিত’ মানবাধিকার কমিশন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ

 

তেলেগু ভাষাভাষী অসহায় জনগোষ্ঠীকে উচ্ছেদের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি আবারও রাজধানীর যাত্রবাড়ীর ধলপুরে অবস্থিত তেলেগু কলোনি পরিদর্শন করেছে। আজ বৃহস্পতিবার কমিশনের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি ঘটনাস্থলে গিয়ে তেলেগু সম্প্রদায়ের অবস্থা দেখে বিস্ময় প্রকাশ করে।

কোনোরকম পুনর্বাসন ছাড়াই ইট-পাথরে ভরপুর অসমান জমিতে নিজেদের খরচে এই সম্প্রদায়ের ১৩০টি পরিবারকে ঘর বাঁধার কথা বলা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে। সেইসঙ্গে দ্রুত আউটফল কলোনি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। উচ্ছেদ আতঙ্কে অনেকেই এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। আর্থিক সংকটের কারণে ঘর তুলতে পারছেন না তারা। এ ছাড়া নতুন জমিতে বিদ্যুৎ, পানি, টয়লেটসহ ড্রেনেজ সিস্টেমের কোনো ব্যবস্থা নেই।

পরিদর্শনের সময় মানবাধিকার কমিশনের কাছে তেলেগুরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। এ ব্যাপারে তদন্ত কমিটি সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন।

এ ছাড়া সম্প্রতি কমিশনের পক্ষ থেকে তেলেগু কলোনি পরিদর্শক করেন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। এরপর এ সম্প্রদায়ের লোকদের প্রয়োজনীয় পুনর্বাসন করতে কমিশনের পক্ষ থেকে দক্ষিণ সিটি করপোরেশন বরাবর চিঠি দেওয়া হয়।

আজ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কমিশনের পরিচালক আশরাফুল আলম (অভিযোগ ও তদন্ত), উপপরিচালক সুম্মিতা পাইক প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ