অসুস্থ অবস্থায়ও খালেদা জিয়ার মনোবল দৃঢ় - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অসুস্থ অবস্থায়ও খালেদা জিয়ার মনোবল দৃঢ়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৬, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৬, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, ডায়াবেটিস, কিডনি, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। যে কারণে গত কয়েক বছর নিয়মিত বিরতিতে প্রায়ই তাকে হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে।

বেগম খালেদা জিয়ার বিষয়ে জানতে চাইলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম শনিবার (২৬ আগস্ট) নয়া দিগন্তকে বলেন, ‘আপনারা জানেন, ম্যাডামের (খালেদা জিয়া) পরিবারের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে এপ্লাই করা হয়েছিল। কিন্তু সরকার তাকে যেতে দিচ্ছে না। তার দায়িত্বরত চিকিৎসকরা তো বলেছেন, এদেশে আর কোনো চিকিৎসা নেই তার। যত দ্রুত সম্ভব অন্য দেশে নিয়ে চিকিৎসা করা প্রয়োজন।’

বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘ম্যাডামের অবস্থা অপরিবর্তিত আছে। তার মেডিক্যাল বোর্ড প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে যাচ্ছে।’

বর্তমান অসুস্থ অবস্থায় উনার মনোবল কেমন দেখছেন- এমন প্রশ্নের জবাবে তার চিকিৎসকদের বরাত দিয় ডা: রফিকুল ইসলাম জানান, ‘অসুস্থ অবস্থায়ও ম্যাডামের (খালেদা জিয়া) মনোবল একদম দৃঢ়। এক কথায় চাঙ্গা। ডাক্তাররা দেখা করতে গেলে সালাম বিনিময় করেন তিনি। কথা বলেন। মনোবলের দিক থেকে তার কোনো ঘাটতি নেই।’

উল্লেখ্য, এ দফায় গত ৯ আগস্ট থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন বেগম খালেদা জিয়া। এরআগে গত ১০ জুন মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিল খালেদা জিয়াকে। দুই সপ্তাহ চিকিৎসা নিয়ে ২৪ জুন বাসায় ফেরেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ