অসুস্থ আলালের কোনো ব্যবস্থাই করছে না কারা কর্তৃপক্ষ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অসুস্থ আলালের কোনো ব্যবস্থাই করছে না কারা কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
অসুস্থ বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কোনো ব্যবস্থাই করছে না কারা কর্তৃপক্ষ বলে অভিযোগ করেছেন তার ছোট ছেলে সৈয়দ আরাফাত আব্দুল্লাহ অন্তর।

মঙ্গলবার (২৮ ন‌ভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সাম‌নে বিএনপির গুম-খুন-গ্রেপ্তার নেতাকর্মীদের স্বজনের প্রতিবাদ সমাবেশ এ অভিযোগ করেন তি‌নি।

সৈয়দ আরাফাত আব্দুল্লাহ অন্তর বলেন, ‘আমার বাবার কিছুদিন আগে কিডনির অপারেশন হয়েছে। তিনি খুবই অসুস্থ‌। তার এই মুহূর্তে ভালো চিকিৎসা দরকার। আমরা দুইবার শুনানি করার পরও তাকে জামিন দিচ্ছে না।’

তিনি বলেন, ‘বাবার কিডনি অপারেশনের পরে ডাক্তার বলেছেন মে‌ডি‌কেডেট তোষকে শুয়ে থাকতে হবে এবং কোলবালিশ নিতে হবে। তা নাহলে কিডনির আরো বড় প্রবলেম হবে। এছাড়া আদালত থেকে নির্দেশ দেয়া হয়েছে সর্বোচ্চ চিকিৎসা করার জন্য। কিন্তু কারাগার কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই করছে না। আমরা বাবার জন্য ডাক্তার অনুমোদিত মেডিকেটেড তোষক এবং বালিশ পাঠিয়ে ছিলাম কারাগারে কিন্তু কারাগার কর্তৃপক্ষ সেটা ১৫ দিন পরে ফেরত পাঠিয়েছে। এই অবস্থায় বাবা জামিন না পেলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন।’

তিনি আরো বলেন, ‘বাবাকে জেলে নেওয়ায় মা-ও অসুস্থ হয়ে পড়েছে। খুব কঠিনভাবে আমাদের সংসারটা চলছে। আমার বাবা দেশনেত্রী বেগম খালেদা জিয়া-সহ যাদেরকে অন্যায়ভাবে আটক করে রেখেছে তাদের মুক্তি চাই।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ