অসুস্থ খুলনা জেলা যুবদলের সহ সভাপতিকে দেখতে হাসপাতালে মোনায়েম মুন্না - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অসুস্থ খুলনা জেলা যুবদলের সহ সভাপতিকে দেখতে হাসপাতালে মোনায়েম মুন্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ

 

স্টাফ করেসেপন্ডেন্ট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না অসুস্থ খুলনা জেলা যুবদলের সহ সভাপতি আমিনুর রহমান মধুকে দেখতে রাজধানীর বাড়ডেম হাসপাতালে যায়। তার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খোঁজ খবর নেওয়া সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: বাছেদুর রহমান সোহেল, সহ আইন বিষয়ক সম্পাদক নূরে আলম সিদ্দিকী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২রা নভেম্বর খুলনার সদর উপজেলার আমদাবাদ এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় পুলিশ আমিনুরকে গ্রেপ্তার করে। ১২ নভেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় আমিনুর রহমান মধু হৃদ্‌রোগে আক্রান্ত হন।
কারাগার থেকে তার দুই পায়ে ডান্ডাবেড়ি হাতকড়া লাগিয়ে প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসা হয়। পরদিন ১৩ নভেম্বর কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দুই পায়ে ডান্ডাবেড়ি পরিয়ে ও ডান হাতে হাতকড়া লাগানো অবস্থায় হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হয় তাকে। বিষয়টি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে আসলে হাইকোর্ট থেকে মধুকে জামিন দেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ