অস্ট্রেলিয়ান কূটনীতিকের সঙ্গে নুরের বৈঠক - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অস্ট্রেলিয়ান কূটনীতিকের সঙ্গে নুরের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩ ১১:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩ ১১:০২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যান্ড পাবলিক ডিপ্লোম্যাসি) সাচা ব্লুমেনের সঙ্গে বৈঠক করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত গুলশানে অস্ট্রেলিয়ান ক্লাবে এ বৈঠক হয়।

এ সময় নুরের সঙ্গে দলটির উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসনিমও ছিলেন।

বৈঠকে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নুরের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার ভিডিও ফুটেজ দেখানোসহ অস্ট্রেলিয়ান কূটনীতিককে বিস্তারিত জানানো হয় বলে গণঅধিকার পরিষদ সূত্রে জানা গেছে। এ ছাড়া বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ