অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে যাবে সাংবাদিকরা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে যাবে সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অস্থায়ী পাস নিয়ে আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সামনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটার প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার আজকে শেষ দিন। আজ পর্যন্ত আমরা কাউকে এলাউ করছি না সচিবালয় প্রবেশ করার জন্য। এ কারণে আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না।

তিনি বলেন, বিগত সময়ে ৩ হাজার প্লাস অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হয়েছে। সবাই কিন্তু সাংবাদিক নন, সেটি আমাদের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন, সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে একটি সময়ের মধ্যে নতুন করে স্থায়ী পাসের ব্যবস্থা করা হবে। সেই সময় পর্যন্ত সীমিত সংখ্যক সাংবাদিককে একটা অস্থায়ী পাস দেওয়া হবে। আমরা সাংবাদিক সংগঠনের সঙ্গে বসব। সচিবালয়ে এবং বাইরের যেসব সংগঠন রয়েছে তাদের সঙ্গে বসে একটা নির্দিষ্ট অস্থায়ী পাস দেওয়া হবে। কাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সচিবালয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এখন যে পাস আছে সব বাতিল হয়ে যাবে।

তথ্য উপদেষ্টা বলেন, ৩ হাজারের বেশি অ্যাক্রেডিটেশন কার্ড আমরা রাখতে পাবর না। আবেদনের ভিত্তিতে যে নীতিমালা রয়েছে স্থায়ী পাস দেওয়া হবে। আগামীকাল বা পরশু থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ