অহনার বাসরঘরে চোর হয়ে ঢুকলেন রাশেদ সীমান্ত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অহনার বাসরঘরে চোর হয়ে ঢুকলেন রাশেদ সীমান্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২ ১০:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২ ১০:০৫ অপরাহ্ণ

 

এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত। তাকে এবার তাকে দেখা যাবে চোরের ভূমিকায়। নাটকের নাম ‘বাসরঘরে চোর’। তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী অহনা। নাটকটি রচনা ও পরিচালনা করছেন নির্মাতা মঈন খান। আগামীকাল (২৭ ডিসেম্বর) বৈশাখী টিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাত ৯টায় নাটকটি দেখা যাবে।

‘বাসরঘরে চোর’ নাটকে গল্পে দেখা যাবে- শিরিনের ইচ্ছার বিরুদ্ধে তার বিয়ে হচ্ছে। শিরিনের মন খারাপ কারণ সে জামিল নামের একজনকে পছন্দ করে। এমন সময় বাড়িতে চোর প্রবেশ করে। সবাই যখন বিয়ে বাড়ির আয়োজন নিয়েও ব্যস্ত, সেই ফাঁকে চোর শিরিনের ঘরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র চুরি করে বস্তাবন্দী করে। হঠাৎ চোর বুঝতে পারে শিরিন তার ঘরের দিকে আসছে, তাই সে আত্মরক্ষার্থে খাটের নিচে ঢুকে যায়। যেহেতু শিরিনের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হচ্ছে তাই শিরিন বিষ খেয়ে আত্মহত্যা করতে যায়, খাটের নিচ থেকে যা দেখে চোর অনেক ভয় পেয়ে শব্দ করে ফেলে। শিরিন চোরকে দেখে ফেলে। বলে আমি তোকে বাঁচাব যদি তুই আমাকে এখান থেকে পালাতে সাহায্য করিস। চোর মানিক উপায়ান্ত না দেখে শিরিনকে নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। শুরু হয় নতুন গল্প।

যে গল্পের চোর রাশেদ সীমান্ত আর বউ চরিত্রে অহনা রহমান। দুজনকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বাসর ঘরে চোর’। মঈন খানের রচনা ও পরিচালনায় নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এনামুল হক হেলাল, রত্না খান, সিদ্দিক মাস্টারসহ অনেকে।

নাটকটি প্রসঙ্গে রাশেদ সীমান্ত বলেন, ‘এর গল্পটি বেশ মজার। কাজটি করে খুব মজা পেয়েছি। তবে ভালো লাগার বিষয়, এটি প্রচার হচ্ছে আমার সবচেয়ে প্রিয় টিভি চ্যানেল বৈশাখী টিভির জন্মদিনে। আশা করছি, নাটকটি দেশে দর্শকরা মজা পাবেন।’

নির্মাতা জানান, বৈশাখী টিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ডিসেম্বর রাত ৯টায় প্রচার হবে নাটকটি।

উল্লেখ্য, রাশেদ সীমান্ত যেসব নাটকে অভিনয় করেছেন তার প্রতিটিই দর্শক প্রশংসায় শীর্ষে রয়েছে। তার কোনো কোনো নাটকের ভিউ কোটির ঘরে। অতি অল্প সময়ে এত জনপ্রিয়তা টিভি নাটকে অন্য কোনো অভিনেতার বেলায় দেখা যায়নি বললেই চলে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ