আইজিপি-ডিএমপি কমিশনারের পদত্যাগ চাইলেন গয়েশ্বর - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইজিপি-ডিএমপি কমিশনারের পদত্যাগ চাইলেন গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৫, ২০২২ ১১:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৫, ২০২২ ১১:২৯ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামকে পদত্যাগ করে রাষ্ট্রীয় ইউনিফর্ম খুলে রাজনীতি করতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘রাজনীতি করার ইচ্ছা থাকতেই পারে। ইনির্ফম খুলে, মুজিব কোর্ট পড়ে মাঠে নেমে যান। কেউ কিছু বলবে না। কিন্তু রাষ্ট্রীয় ইউনির্ফম পড়া অবস্থায়, আপনারা রাজনৈতিক বক্তব্য দিতে পারেন কিনা? আইন বই পড়ে দেখেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এলডিপি আয়োজিত ‘নিরপেক্ষ নির্বাচন এবং আলোচিত জাতীয় সরকার’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভা তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে রাজনৈতিক মন্তব্য করায় এই আহ্বান জানান গয়েশ্বর।

গয়েশ্বর চন্দ্র বলেন, পুলিশ কমিশনারের কথা শুনতাম, ভালোই লাগত। আইজিপি স্যারের বাড়ি গোপালগঞ্জ, সেটা না-হয় আলাদা কথা। আমি তাদের সবিনয়ে বলব, আপনাদের রাজনীতি নিয়ে ভাবনার, বক্তব্য দেয়ার, রাজনীতি করার ইচ্ছা থাকতেই পারে। ইনির্ফম খুলে, প্রদত্যাগ করে মুজিব কোর্ট পড়ে নেমে যান। রাষ্ট্রীয় উইনির্ফম পড়ে রাজনৈতিক বক্তব্য দেয়া যায় না বলেও জানান বিএনপির এই নেতা।

জাতীয় সরকার প্রসঙ্গে গয়েশ্বর বলেন,স্বাধীনতা দিবসে এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বক্তব্য দিয়েছেন। তিনি জাতিকে একটি আহবান দিয়েছেন। নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাদ সুষ্ঠু নির্বাচন, তারপর জাতি বিনির্মাণে, দেশ বিনির্মাণে একটা জাতীয় সরকার গঠন করার কথা বলেছেন।

তিনি বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকারের হাত থেকে গণতন্ত্র বাঁচাতে হলে, সরকারকে হটাতে হলে একাত্তরের মত একটা গণযুদ্ধ জরুরি। পাকিস্তানি সামরিক জান্তার থেকেও ভয়াবহ বর্তমান সরকার।

জাতীয় সরকারের প্রয়োজনীয়তা জানিয়ে গয়েশ্বর চন্দ্র বলেন, ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে যারা অবদান রাখবে, তাদের সবাইকে নিয়ে দেশ মেরামত করতে হবে। একটা রাষ্ট্র বলতে যা বুঝায়, সভ্য দেশ বলতে সেই পর্যায়ে আনতে হবে। বিশ্বের গণতান্ত্রিক দেশের পর্যায়ে আনতে গেলে একটি ঐক্যবদ্ধ প্রয়াস দরকার। এটা একটা দল দিয়ে হবে না। সবাইকে নিয়ে দেশ বিনির্মাণ হবে।

বিএনপির এই নেতা বলেন, জাতীয় সরকারের যে আহ্বান তারেক রহমান করেছে তা কিন্তু নির্বাচনের আগে না। আগে একটা সুষ্ঠু নির্বাচন তারপর জাতীয় সরকারের মাধ্যমে দেশকে বিনির্মাণ করতে চান তিন। আন্দোলনকারী দল হিসাবে জাতীয় সরকারে সবাইক চান তারেক রহমান। কাউকে বিতারিত করতে চান না।

জাতীয় সরকারের দাবি জোরদার হলে শেখ হাসিনাও এই দাবি মানবে বলে আশা প্রকাশ করেন তিন। একই সাথে জাতীয় সরকারের ফরমুলা শেখ হাসিনাই মাঠে ছেড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন গয়েশ্বর চন্দ্র রায়।

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিরর দাবি জানিয়ে তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি এখন মৌলিক অধিকার হয়ে দাঁড়িয়েছে।

আলোচনা সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু না‌সের মো. রহমতুল্লাহ ও সংগঠ‌নের বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতা কর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ