আইটেম গানে তাক লাগাবেন ফারিণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইটেম গানে তাক লাগাবেন ফারিণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

আলো ঝলমলে মঞ্চে সুন্দরী এক তরুণী কোমর দুলাচ্ছেন। পরনে তার স্লিভলেস কালো পোশাক, টানা টানা চোখে কাজল আর হাতভর্তি চুড়ি। একপর্যায় এই আইটেম গার্লের মুখে শোনা যায় একটি গান। আর সেই গানের তালে তালে ভিন্ন ভিন্ন অঙ্গভঙ্গিতে নাচতেও দেখা যায় সেই তরুণীকে।

সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের এমনই একটি গান প্রকাশ পেয়েছে অন্তর্জালে।

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘আনারকলি’। নাটকটি অনএয়ারে আসার আগেই চলে এসেছে এর গান। ‘লোকাল বয়’ শিরোনামের গানটি গেয়েছেন ‘নয়া দামান’ খ্যাত গায়িকা তোশিবা। গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর।

নাটকটির পরিচালক ইমরাউল রাফাত বলেন, ‘নাটকের গল্পের প্রয়োজনেই গানটি এসেছে।এটাকে নাটকের আইটেম গান বলা যেতে পারে। তবে একেবারে গল্প ও চরিত্রের সঙ্গে যুক্ত। যেটা পুরো নাটক দেখলে দর্শক সহজেই বুঝতে পারবেন।’

তিনি জানান, কয়েক দিন আগে শুটিং করা হয়েছে গানটির। তা-ও ঢাকার বাইরে। সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত লেগেছে গানটির শুটিং করতে। বেশ আয়োজন করে সেট নির্মাণ করে তবেই গানটির শুটিং করতে হয়েছে বলে জানান তিনি।

নাটকটিতে ফারিণ ছাড়াও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। গানে অবশ্য তৌসিফেরও উপস্থিতি আছে। একান্ন মিডিয়া ইউটিউব চ্যানেলে ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে নাটক ‘আনারকলি’।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ