আইডিয়াল-ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইডিয়াল-ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালায়। এ ঘটনায় সায়েন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজের কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হন। এতে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও জানা গেছে, সায়েন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মহসীন উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।

তিনি আরও বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কি কারণে সংঘর্ষ ঘটনা ঘটেছে তা আমরা জানার চেষ্টা করছি।

ঘটনাস্থলে থাকা ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ সামী বলেন, দুপুর থেকে দুই কলেজের ছাত্রদের সংঘর্ষ চলছে। তবে কী কারণে এ সংঘর্ষ তা এখনো নিশ্চিত হতে পারিনি। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ