আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে যা করা দরকার তাই করব: আইজিপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘বঙ্গবন্ধু ভালোবাসা দিয়ে মানুষকে স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি ভালোবাসা দিয়েই দেশকে স্বাধীন করেছিলেন। পাকিস্তান আমলে জীবনের শ্রেষ্ঠ সময় কারাগারে কাটিয়েছেন। বঙ্গবন্ধু দেশের মানুষকে সারাজীবন ভালোবেসে গেছেন। তিনি মনে করতেন, মানুষকে বিকশিত করার জন্য একটি স্বাধীন সার্বভৌম দেশের দরকার। তাই তিনি স্বাধীনতা আন্দোলনে সংগ্রাম করেছেন।’
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘পাকিস্তানিরা মনে করতো বাঙালিরা একা স্বাধীন করে কিছু করতে পারবে না। বঙ্গবন্ধু লাখ লাখ, কোটি কোটি মানুষকে স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি কখনো চিন্তা করেননি বাঙালি কখনো তাকে হত্যা করতে পারবে না। এখন পাকিস্তান বলছে, উন্নতি করতে হলে বাংলাদেশকে ফলো করতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের দেশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে চলছে। দেশের আইনশৃঙ্খলা ঠিক রাখতে দেশের প্রতিটি পুলিশ সদস্যের মনোবল চাঙ্গা রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে যা করা দরকার তাই করব।’
এ সময় সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য শেখ কবির হোসেন, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম।

জনতার আওয়াজ/আ আ