আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ

 

ঠাকুরগাঁও প্রতিনিধি

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা দেশের মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য৷ আইনশৃঙ্গলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে আমি সন্তুষ্ট না৷ রাজনৈতিক নেতাদের খুন করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে না। অনন্যা ছাত্র সংগঠনের ছেলেগুলো ফ্যাস্টিট সরকারের আমলে কাজ করেছিল। ছাত্রদলের ছেলেগুলো সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি৷

উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর প্রসঙ্গে তিনি বলেন, এটি উনার ব্যক্তিগত সফর। দেশে আসার পর জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদসহ শহীদের কবর জিয়ারত করবেন৷ ঢাকায় উনি আসার পর লাখ লাখ মানুষের জমায়েত হয়েছিল। জেলা পর্যায়ে সফর নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উদ্দীপনা দেখা দিয়েছে৷ পিছিয়ে পড়া অর্থনৈতিক উত্তরাঞ্চলকে স্বনির্ভরতা এগিয়ে নেবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি আবু তাহের দুলালসহ দলটির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ