আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক অনেক সদস্যই ডাকাতির সঙ্গে জড়িত - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৬, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক অনেক সদস্যই ডাকাতির সঙ্গে জড়িত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক অনেক সদস্যই ডিবি বা অন্যান্য বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতির মতো ঘটনা ঘটাচ্ছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গোলাপ শাহ মাজার সংলগ্ন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ভুয়া ডিবির সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত গাড়ি, সরঞ্জামসহ জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা এর আগেও ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধ সংগঠিত করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চলা এসব অপকর্মের শেকড় অনুসন্ধানেও কাজ করছে পুলিশ। এ সময় অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ