আইনি বিপাকে মিস ইউনিভার্স হারনাজ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইনি বিপাকে মিস ইউনিভার্স হারনাজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৬, ২০২২ ২:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৬, ২০২২ ২:৩১ অপরাহ্ণ

 

চুক্তি ভঙ্গের অভিযোগে আইনি বিপাকে পড়েছেন ‘মিস ইউনিভার্স ২০২১’ খেতাব জয়ী ভারতীয় হারনাজ সান্ধু।পাঞ্জাবি একটি ছবিতে অভিনয় করেন হারনাজ। যে ছবির প্রযোজনায় আছেন অভিনেত্রী উপাসনা সিং। ছবির চুক্তির শর্ত অনুযায়ী ছবির প্রচারের জন্য ডেট দেন হারনাজ। উপাসনার প্রযোজনা সংস্থার সঙ্গেও ভার্চুয়াল প্রচারের কথা ছিল বিশ্বসুন্দরীর। কিন্তু তিনি নাকি সেটি করেননি।

আর তাইতো চণ্ডীগড় আদালতে হারনাজের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছেন উপাসনা। এছাড়া হারনাজের কাছ থেকে ১ কোটি টাকার ক্ষতিপূরণও দাবি করেছেন প্রযোজক। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে।

উপাসনার বক্তব্য, হারনাজ বিশ্বসুন্দরী হওয়ার আগেই তাঁকে ছবিতে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন তিনি। কিন্তু ছবির প্রচারের ক্ষেত্রে চুক্তির শর্ত মেনে চলছেন না হারনাজ।

পিটিআই সংবাদ সংস্থাকে উপাসনা বলেন, ‘আমি আমার ‘বাই জি কুত্তাঙ্গে’ ছবিতে হারনাজকে অভিনয় করার সুযোগ দিয়েছিলাম। শুধু তাই নয়, ‘ইয়ারা দিয়ান পু বরান’ ছবিতে ওকে নায়িকা হিসেবেও হিসেবে নিয়েছিলাম। এমন সময়ে ওকে সুযোগ দিয়েছিলাম যখন ও বিশ্বসুন্দরী হয়নি। সেই ছবির জন্য প্রচুর টাকা খরচ করেছি।’

তিনি আরও যোগ করেন, “হারনাজ প্রচারণায় আমাদের ২৫ দিন সময় দেওয়ার কথা ছিল কিন্তু তিনি দেননি। আমরা তাকে আমাদের ৫ দিন সময় দেওয়ার জন্য অনুরোধ করেছি কিন্তু সেটিও তিনি দেননি।”

২০২১ সালে ইজরায়েলে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭০তম এডিশনে সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতে নিয়েছেন ভারতের মেয়ে হারনাজ সান্ধু। যার মধ্য দিয়ে ২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে ভারতের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ