আইন তার নিজস্ব গতিতে চলবে: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইন তার নিজস্ব গতিতে চলবে: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
প্রশাসন অন্ধভাবে আইন তার নিজস্ব গতিতে পরিচালনা করবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘কেউ যদি আমার বোন বা ভাইও হয়ে থাকে, তবুও আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন সবার জন্য সমান। আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে’।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলা সফরের অংশ হিসেবে নবাবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশে বেআইনি কর্মকাণ্ড, সন্ত্রাস, চাঁদাবাজি, সরকারি গাছ কাটা, ঘুষ-দুর্নীতি, জুয়া, জমি দখলসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। অপরাধী যে-ই হোক, কোনো পক্ষপাত বা সুপারিশের সুযোগ থাকবে না’।

তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মন্ত্রী আরও বলেন, সমাজে সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সম্মান করতে হবে। বিশেষ করে আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা রক্ষায় প্রশাসনকে আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।

তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক প্রশাসন গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ