আইপি সেক্রেটারির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে স্পিকার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইপি সেক্রেটারির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে স্পিকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৪, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৪, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সুইজারল্যান্ডের জেনেভাতে ‘১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি’ উপলক্ষ্যে আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

রবিবার (২৪ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় তারা বাংলাদেশে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলন, ওয়ার্ল্ড স্পিকার সামিটসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী ধারাবাহিকভাবে চতুর্থ বারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং তাকে অভিনন্দন জানান। মার্টিন চুংগং এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনের কথা স্মরণ করে ভূয়সী প্রশংসা করেন এবং ২০২৫ সালে জেনেভায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড স্পিকার সম্মেলনের প্রিপারেটরি কমিটিতে সদস্য হিসেবে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আইপিইউ সেক্রেটারি জেনারেলকে এ প্রস্তাব প্রদানের জন্য ধন্যবাদ জানান এবং ওয়ার্ল্ড স্পিকার সম্মেলনের প্রিপারেটরি কমিটিতে সদস্য হিসেবে যোগ দেওয়ার ব্যাপারে সম্মতি প্রদান করেন।

এদিকে, শনিবার দুপুরে সম্মেলনের প্রথম দিনে বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা অংশগ্রহণ করেন। এপিএ সংক্রান্ত সভায় আখতারুজ্জামান এমপি ফিলিস্তিন ইস্যুতে বক্তব্য দেন।

এ সময় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, শফিকুল ইসলাম, মাহবুব উর রহমান, শাহাদারা মান্নান, নীলুফার আনজুম, এইচ এম বদিউজ্জামান, মো. মুজিবুল হক এবং আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ