আইভী দুই দিনের রিমান্ডে ও জামিন নামঞ্জুর - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইভী দুই দিনের রিমান্ডে ও জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১৮, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১৮, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সজল হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা: সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এসময় ফতুল্লার অপর এক মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৮ জুন) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদের চৌধুরীর আদালত এই আদেশ দেন।
নারায়ণগঞ্জের কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জের সজল হত্যা মামলায় আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এসময় কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি কোর্টে উপস্থিত ছিলেন আইভী।
তিনি আরও বলেন, ফতুল্লার অপর এক মামলায় আইনজীবীরা আইভীর জামিন আবেদন করেছিল। আদালত জামিন নামঞ্জুর করেছেন।
এর আগে ৯ মে ভোরে শহরের দেওভোগের বাড়ি থেকে পুলিশ আইভীকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। পরে তাকে গত বছরের ২০ জুলাই পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আইভীর বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ