আওয়ামীপন্থিদের মামলায় বিএনপিপন্থি আসামি ১৮ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামীপন্থিদের মামলায় বিএনপিপন্থি আসামি ১৮

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষে ভাঙচুর ও আওয়ামীপন্থি আইনজীবীদের ওপর হামলার অভিযোগে বিএনপিপন্থি ১৮ আইনজীবীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহকারী সুপারিনটেনডেন্ট মো. রফিকুল্লাহ বাদী হয়ে এ মামলা করেন।

মামালায় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলামসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে আওয়ামীপন্থি আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির, অ্যাডভোকেট আব্দুন নূর দুলালসহ বেশ কয়েকজন আইনজীবীকে বিবাদী করে একটি অভিযোগ দায়েরের খবর পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামীপন্থি আইনজীবী আব্দুন নুর দুলাল গণমাধ্যমকে বলেন, বিএনপিপন্থি আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও গাজী কামরুল ইসলাম সজলসহ অনেকের বিরুদ্ধে আমরা শাহবাগ থানায় একটি মামলা করেছি। মামলায় সুপ্রিম কোর্ট বারের সম্পাদকের কক্ষ ভাঙচুর এবং আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের ওপর হামলার পাল্টা অভিযোগ এনে শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জোবায়দা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি সাজার রায়ের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন ছিল।

তিনি আরও বলেন, ‘আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হল রুমে সংবাদ সম্মেলন শুরু করলে আওয়ামীপন্থি আইনজীবীরা মোমতাজ উদ্দিন ফকির ও আব্দুন নুর দুলালের নেতৃত্বে সেখানে প্রবেশ করেন এবং সংবাদ সম্মেলন পণ্ড করার চেষ্টা করেন। পরে আমাদের কয়েকজন নারী আইনজীবীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। অভিযোগ দায়ের করেন বিএনপিপন্থি আইনজীবী মোছা. জেসমিন জাহান করিম।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ