আওয়ামী ফ্যাসিস্টের হায়নাদের ফেনী জেলা বি এন পিতে অনুপ্রবেশের রহস্য কি উন্মোচিত হবে??? - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী ফ্যাসিস্টের হায়নাদের ফেনী জেলা বি এন পিতে অনুপ্রবেশের রহস্য কি উন্মোচিত হবে???

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গত ১৬ ফেব্রুয়ারী রোজ শনিবার ফেনী শহরের ফেনী আলিয়া মাদ্রাসার মাঠে দীর্ঘ বছর পর বি এন পির কেন্দ্রীয় কমিটির ঘোষনা অনুযায়ী স্বরনকালের বৃহত্তম জনসভা অনুষ্ঠিত ছিল ফেনী বাসী জন্য একটি ঐতিহাসিক উচ্ছাস ও বিজয়।
জনসভার পুর্ববর্তি দিন গুলোতে বি এন পির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দের ভুমিকায় ফেনী জেলার তৃনমূলের কর্মি, সমর্থক সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বি এন পি পরিবারের অজস্র অকুতোভয় সৈনিকদের মাঝে নেমে এসেছে এক চরম হতাশা। যে হতাশার কারনের চিত্র তুলে ধরলাম।
ছবি ১.
ফেনী জেলা শ্বাচিপ এর সভাপতি আওয়ামী হায়না “ডাক্তার সাহেদুল ইসলাম কায়ছার “। তার আপন ছোটভাই ” ফয়সাল ” বিগত পনর বছর যে ছিল খুনি নিজাম হাজারীর অতি ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত এক হাতিয়ার।
ফয়সল কে সাথে নিয়ে কেন্দ্রীয় নেতা মাহাবুবুর রহমান সামীম, বেলাল মোহাম্মদ, মশিউর রহমান বিপ্লব সহ ফেনী জেলা বি এন পির গুরুত্বপূর্ণ নেতৃবর্গ সভাস্থল পরিদর্শন ফেনীর জনমনে নানাহ প্রশ্ন দেখা দিয়েছে। জনমনে কানাঘুষা চলছে কি পরিমান অর্থ লেনদেনের ফলে আওয়ামী এই ক্যাডার বি এন পিতে এসেছে?
এবং তা কি করে সম্ভব??
বিষয়টি ভাইরাল হয়ে পরলে জনাব মাহাবুবুর রহমান সামীমের পরামর্শে ফেনী জেলা বি এন পির শীর্ষ নেতৃবৃন্দ আওয়ামী ক্যাডার ফয়সল কে ফুলগাজী উপজেলা বি এন পির একজন সদস্য হিসাবে ঘোষনা দিয়ে বিষটি ধামাচাপা দেয়ার মত ন্যাক্কার জনক ভুমিকায় অবতীর্ণ হয়। যাহা খুবেই ধীক্কারজনক ও নিন্দনীয়।
উল্লেখ্য যে ফেনী জেলার সাস্থ বিভগে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল ডাক্তার কায়ছার। তার ত্রাসের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা হত ফেনী শহরের প্রতিষ্ঠিত ” কন্সেপ্ট ” হাসপাতালে ( প্রাইভেট হাসপাতাল) বসে। আর সেই হাসপাতাল কে বর্তমানে বাঁচিয়ে রাখতে জেলা বি এন পি ও ছাত্রদল, যুবদলের শির্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ যে এমন ন্যাক্কারজনক আত্মঘাতী কর্মকান্ডে ছাগলনাইয়া, পরশুরাম ও ফুগাগাজী বি এন পির একমাত্র সমন্বয়ক রফিকুল আলম মজনু সহ ফেনী এক আসনের বিনা ভোটের এম পি আলাউদ্দিন নাসিমের লোকবলদের বি এন পিতে নাম লিখিয়ে পিচিয়ে নেই।
জনমনে প্রশ্ন ফেনী জেলা বি এন পির মতই কি সমগ্র বাংলাদেশের বি এন পির চিত্র একই???
বিষয়টি খতিয়ে দেখার জন্য বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিশেষ সু দৃষ্টি আকর্ষণ করছি।
ছবি ২.
আবুল খায়ের লিংকন।
যে জেলা বি এন পি একজন সদস্য। ডাক্তার কায়ছারের ভাই ফয়সল এবং সাবেক আওয়ামী কমিশনার সিরাজের ঘনিষ্ঠজন।
প্রশ্ন হলো কি করে বিগত পনর বছর নির্বিগ্নে কোঠি কোঠি টাকার ঠিকাদারি করেছে?
বর্তমানে ডক্তার কায়ছারের কন্সেপ্ট হাসপাতালের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে চলেছে।
ছবি ৩.
সাহাদাতুল ইসলাম সেলিম।
এই সেলিম নব্বই এর দশকে ফেনীর আয়ামী গডফাদার ” জয়নাল হাজারীর” স্টেয়ারিং কমিটির চিহ্নিত ক্যাডার ছিল। জয়নাল হাজারীর পরিক্ষিত হাতিয়ার হিসাবে শতচেষ্টা করেও খুনি নিজাম হাজারীর নৈকট্য লাভ করতে না পারায় সু কৌশলে জেলা বি এন পির জনৈক যুগ্ম আহবায়কের আশ্রয়ে বি এন পি তে অনুপ্রবেশ করে। যে যুগ্ম আহবায়ক স্টার লাইন পরিবহনের মালিক বিগত দিনের নিজাম হাজারীর মনোনিত পৌর মেয়র হাজী আলাউদ্দিনের দামাধরা প্রতিনিধি।
( বর্তমানে এই আওয়ামী ক্যাডার ডাক্তার নামের আওয়ামী হাযনা কায়ছারের কনসেপ্ট হাসপাতালের সেপ্টির কাজে নিয়োজিত আছে)
যার কারনে বিগত দিন থেকে এখনো ফেনী জেলার আহবায়ক কমিটি কে অনেকে বাংলাদেশ আওয়ামী জাতীয়তাবাদী দল বলে থাকে। ফেনী জেলা বি এন পিতে দ্রুততম সময়ে পরিবর্তন আনা অতি জরুরী।
তৃনমুল ফেনী জেলা বি এন পির পক্ষে
শফিকুল আলম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ