আওয়ামী লীগের শান্তি সমাবেশ স্থগিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগের শান্তি সমাবেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ ১:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ ১:৪৫ অপরাহ্ণ

 

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বিপুলসংখ্যক প্রাণহানির ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এই শোক দিবসকে কেন্দ্র করে পূর্বঘোষিত শান্তি সমাবেশ স্থগিত করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলার সমাদ্দার বাপ্পি এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এক শোক বিবৃতিতে তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার মানুষের মৃত্যুতে বিশেষ শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ