আওয়ামী লীগ ও জাপার ৫৬ ইউপি সদস্যের গণপদত্যাগ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগ ও জাপার ৫৬ ইউপি সদস্যের গণপদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫ ২:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫ ২:০২ অপরাহ্ণ

 

লালমনিরহাট প্রতিনিধি

ছবি প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ ও জাতীয় পার্টি–সমর্থিত সাবেক ও বর্তমান ৫৬ জন ইউপি সদস্য একযোগে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগের মধ্যে ৪৪ জন আওয়ামী লীগ এবং ১২ জন জাতীয় পার্টি–সমর্থিত সদস্য।

সোমবার সন্ধ্যায় মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই ঘোষণা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেন্দ্রনগর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহাবুল হক।

শাহাবুল হক বলেন, “বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আলাপ–আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিই এবং আর আমাদের দলীয় পদে থাকার কোনো সম্পর্ক নেই।”

গণপদত্যাগের অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউপির বিএনপি–সমর্থিত চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন না। মহেন্দ্রনগর ইউপির চেয়ারম্যান আবদুল মজিদ মণ্ডল জানান, ইউপি সদস্যরা অনুষ্ঠানের জন্য অনুমতি চেয়েছিলেন এবং পরে দলের পদ থেকে পদত্যাগের বিষয়টি প্রকাশিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ