আওয়ামী লীগ কখনো আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়নি: আ জ ম নাছির - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগ কখনো আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়নি: আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ১:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ১:১৩ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

আওয়ামী লীগ কখনো কোনো আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়নি বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। রোববার রাতে লালখান বাজারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

আ জ ম নাছির বলেন, যে কোনো গণতান্ত্রিক বিশ্বে নির্বাচন হচ্ছে একটি সাংবিধানিক সংস্কৃতি। এই নির্বাচন কীভাবে হবে বা না হবে তার সিদ্ধান্ত নেবে দেশের সরকার, নির্বাচন কমিশন ও জনগণ। আজকে যেসব ক্ষমতাধর দেশ বাংলাদেশের নির্বাচন ও অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলাচ্ছে সেসব দেশে নির্বাচন কীভাবে হয় এবং নির্বাচনী সংস্কৃতি কেমন তা অবশ্যই তারা জানেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তাদের এই নাক গলানোর বিষয়টি আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীল নকশার প্রতিফলন।

তিনি আরও বলেন, বিএনপি বারবার আন্দোলনের ডাক দিয়ে কোথায় যেন হারিয়ে যায়। তারা সরকার পতনের তারিখও নির্ধারণ করে দিয়েছিল একাধিকবার। কিন্তু কখনো তাদের দুরভিসন্ধি সফল হয়নি এবং হবেও না। সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। কেননা আন্দোলনের মধ্য দিয়েই আওয়ামী লীগের জন্ম ও উত্থান। অতীতে কোনো আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়নি।

নেতাকর্মীদের উদ্দেশে আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রত্যেক ইউনিট, ওয়ার্ড ও থানাপর্যায়ে পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে দলকে সংগঠিত করতে হবে। জনগণের ঘরে ঘরে গিয়ে বর্তমান সরকারের সাফল্য ও সফলতার বার্তাগুলো পৌঁছে দিতে হবে। এটা করলে কোনো নির্বাচনে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ