আওয়ামী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হতে হবে : রাশেদ প্রধান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হতে হবে : রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১০:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১০:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হলেও দেশে এখন পর্যন্ত পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গণতন্ত্র তখনই পরিপূর্ণ প্রতিষ্ঠা পাবে, যখন দেশে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ ভোট দিবেন, নির্বাচনের মাধ্যমে জনগণ তার পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারবেন। আর ঠিক তখনই বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা তা পূরণ হবে।

এ ছাড়া বিএনপির এই নেতা বলেন, গত প্রায় ১৬ বছর ধরে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলনকালে স্বৈরাচার আওয়ামী সরকার বিএনপিসহ বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছে, হত্যা করেছে। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ছাত্র ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে। সেই আন্দোলনে বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষদেরও গুলি করে হত্যা করা হয়েছে। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, হাজারো মানুষ যে জন্য প্রাণ দিয়েছে, এত রক্ত ঝরেছে সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র, ভোটের অধিকার, মানুষের বাক-স্বাধীনতা, সামাজিক অধিকার, দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়েই মানুষের প্রত্যাশা পূরণ হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড ও অঙ্গসংগঠনের উদ্যোগে ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ