আওয়ামী লীগ ভোটের রাজনীতি ভুলে গেছে : এ্যানি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগ ভোটের রাজনীতি ভুলে গেছে : এ্যানি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৭, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৭, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ

 

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগ ভোটের রাজনীতি ভুলে গেছে। তারা ভোটের নয়, জোরের রাজনীতি করে। তারা ভোটের রাজনীতি করলে ক্ষমতায় থাকতে পারত না। স্বাভাবিক নিয়মে ভোট হলে বিএনপি ক্ষমতায় থাকত

তিনি বলেন, আন্দোলন করেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে। আন্দোলনকারীদের নিয়েই জাতীয় সরকার গঠন করে সেই সরকারের নেতৃত্বেই আগামীতে ভোট করা হবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা যুবদলের উদ্যোগে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের বাসভবন বসির ভিলা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

এর আগে যুবদলের একটি র‌্যালি শহরের ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে সভাস্থলে যোগ দেয়। আলোচনা শেষে কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।

জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটনের সভাপতিত্বে ও সদস্যসচিব আবদুল আলিম হুমায়ুনের সঞ্চালনায় এতে  জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, মাহবুবুর রহমান লিটন ও যুবদল নেতা সৈয়দ রশিদুল হাসান লিংকন উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ