আকবর আলি খানের জানাজা সম্পন্ন - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আকবর আলি খানের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৯, ২০২২ ৩:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৯, ২০২২ ৩:২০ অপরাহ্ণ

 

অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খানের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

জানা গেছে, সকাল সাড়ে ৯টায় হাসপাতাল থেকে লাশ গুলশান-১ এর বাসায় নেওয়া হয়। এরপর দুপুর সাড়ে ১২টায় জানাজার নামাজের জন্য লাশ আজাদ মসজিদে নেওয়া হয়। জুমার নামাজের পড় খতিব মাওলানা মাহমুদুল হাসানের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে গতকালে (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আকবর আলি খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ