আখাউড়ায় কোটি টাকার মোবাইল ফোন ডিসপ্লে জব্দ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বাউতলা সীমান্ত এলাকা থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি তারা।]
এক বার্তায় বিজিবি সুলতানপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এম জাবের বিন জব্বার জানান, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গঙ্গাসাগর বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় দুই হাজার আটটি ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে জব্দ করে। এসব ডিসপ্লের দাম এক কোটি ৪০ হাজার টাকা
জনতার আওয়াজ/আ আ