আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ৭ টন ইলিশ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ৭ টন ইলিশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ ট্রাকে করে ৭ টন ৩০০ কেজি ইলিশ ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আখাউড়া স্থলবন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ ইলিশ পাঠানো হয়।

আখাউড়া স্থলবন্দরের ওয়্যারহাউস সুপারিনটেনডেন্ট রেজাউল করীম বিষয়টি নিশ্চিত করেন।

কাস্টমস সূত্রে জানায়, বাংলাদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান বিডিএস করপোরেশন ও স্বর্ণালী ট্রেডার্স এবং আমদানিকারক ভারতীয় প্রতিষ্ঠান হিমপেক্স ইন্টারন্যাশনাল এ বাণিজ্য করছে।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আক্তার হোসেন বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্ক বাড়াতে প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানি করা হয়। এরই ধারাবাহিকতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার।

আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান বলেন, প্রতি বছর পূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করা হয়। এ বছরেও আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০০ টন ইলিশ রপ্তানি হওয়ার কথা রয়েছে। ইলিশ রপ্তানির মধ্য দিয়ে সরকারের রাজস্ব আয় হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ