আগামীকাল নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামীকাল নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১২, ২০২২ ১১:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১২, ২০২২ ১১:৪১ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুুক্তিযোদ্ধা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, ৭ ডিসেম্বর বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ গুলিবর্ষণ করে মকবুল হোসেন হত্যা, মিথ্যা গায়েবী মামলা, হামলা, সন্ত্রাস, নৈরাজ্য, বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পুলিশ জবর-দখল করার প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ১৩ ডিসেম্বর মঙ্গলবার বেলা ২ টায় বিএনপি’র নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে বিএনপি’র কর্মসূচি:
শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আগামী ১৪ ডিসেম্বর ২০২২ নিন্মোক্ত কর্মসূচি গ্রহণ করেছে:


কর্মসূচি:
আগামী ১৪ ডিসেম্বর বুধবার সকাল ৮ টায়: নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করে মিরপুর শহীদ বুদ্ধিজীবি স্মৃতি সৌধে দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পন করবেন।
একই দিনে বেলা ৩ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীর প্রতি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচি সফল করার আহবান জানানো হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ