আগামীকাল ২৫ জানুয়ারী আ’লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ

আগামীকাল ২৫ জানুয়ারী (বুধবার) নিজ নিজ কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দিয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃত্বে সমাবেশটি হবে বলে নিশ্চিত করেছেন দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। তিনি জানান, সমাবেশটি ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ এর প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এতে দলটির কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত থাকবেন।
অপরদিকে একই দিনে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে সমাবেশের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
গত সোমবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন। সেই কর্মসূচির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
জনতার আওয়াজ/আ আ