আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে লাগবে ১০ আঙুলের ছাপ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে লাগবে ১০ আঙুলের ছাপ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২ ৫:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২ ৫:০২ অপরাহ্ণ

 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে ১০ আঙুলের ছাপ দিতে হবে জানিয়েছেন জাতীয় পরিচয় পত্র─এনআইডি উইংয়ের ডিজি এ কে এম হুমায়ূন কবীর। তিনি বলেন, আগামী বছরের জানুয়ারি থেকে মাঠ পর্যায়ে ভোটারদের ১০ আঙুলের ছাপ নেওয়ার কাজ শুরু করবে নির্বাচন কমিশন। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে ভোটারের ১০ আঙুলের ছাপ লাগবে বলে জানিয়েছে ইসি।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

হুমায়ূন কবীর বলেন, আগামী জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিতে ভোটারের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করবে ইসি। যারা দশ আঙুলের ছাপ দেননি তাদের আগামী জানুয়ারি থেকে আঙুলের ছাপ নেওয়া হবে।

নির্বাচনী রূপরেখার অংশ হিসেবে নির্বাচন কমিশন রুটিন ওয়ার্ক হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ও সরবরাহ করা। ভোটার তালিকা প্রণয়নের অংশ হিসেবে সংস্থাটি ভোটারদের দুই হাতের ১০ আঙুলের ছাপ নেবে।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে বর্তমান ক্ষমতাসীন সরকারের মেয়াদ শেষ হচ্ছে। নিয়মানুযায়ী নভেম্বর থেকে জানুয়ারির ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে। তারই ধারাবাহিকতায় ২০২৩ সালে ডিসেম্বরের শেষ সপ্তাহে বা ২০২৪ সালে জানুয়ারির প্রথম সপ্তাহ নির্বাচন করার পকিল্পনা করেছে নির্বাচন কমিশন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ