আগামী নির্বাচনে আর কোনো প্রহসন চলবে না
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ৫, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ৫, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা বলেছেন, ‘দীর্ঘ ১৬ বছর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের অত্যাচারে মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। মহান রাব্বুল আলামিনের রহমতে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নারায়ণগঞ্জের মতোই সারা দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী অত্যাচারের হাত থেকে মুক্তি পেয়েছে। আগামী নির্বাচনে বাইরের প্রভাব চলবে না, আওয়ামী প্রহসন চলবে না।
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জাগপার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (০৪ জুলাই) চতুর্থ দিনে নারায়ণগঞ্জ জেলার চাষাঢ়া এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাগপা ইতোমধ্যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ‘গণহত্যাকারী’ শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে দেশব্যাপী গণসংযোগ এবং শেখ হাসিনাকে ফেরতের দাবিতে আগস্ট মাসের ৬ তারিখ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে।
পথসভায় আরও বক্তব্য রাখেন যুব জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম, জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী, নারায়ণগঞ্জ জেলা সভাপতি এস কে আরিয়ান শরীফ, সাধারণ সম্পাদক মাহবুব আলম নীরব, সহসভাপতি মো. হানিফ, প্রচার সম্পাদক মো. মাসুম, দপ্তর সম্পাদক মো. সাইফুল, ক্রীড়া সম্পাদক মো. অপু প্রমুখ।
নেতারা বলেন, গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে। শেখ হাসিনা ও তার দোসরদের বিচার, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে না পারলে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থতার দায় নিতে হবে।
জনতার আওয়াজ/আ আ