আগামী নির্বাচনে প্রতিটি দল থেকে ২০ শতাংশ নারী প্রার্থী রাখার প্রস্তাব - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামী নির্বাচনে প্রতিটি দল থেকে ২০ শতাংশ নারী প্রার্থী রাখার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৪, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৪, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আগামী নির্বাচন যেহেতু আগের পদ্ধতিতেই হবে, সেখানে নির্বাচন কমিশনের জায়গা থেকে একটা সুনির্দিষ্ট বিধান করা যে আগামী পার্লামেন্টে প্রত্যেক দল থেকে অন্ততপক্ষে শতকরা ২০ ভাগ নারী প্রার্থী দিতে হবে।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়। কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে রাজনৈতিক দলগুলো পৃথকভাবে ব্রিফিং করে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, আমরা ১০০ আসনে নারীর সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনকে সমর্থন দিয়েছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ