আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপি সমাবেশ করবে - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপি সমাবেশ করবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২৭, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২৭, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ

 

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশের প্রত্যেকটি বিভাগে গণসমাবেশ শেষ করে রাজধানীতে বড় জমায়েত করার পূর্ব সিদ্ধান্ত দলটির । ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগের গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

১০ ডিসেম্বর সমাবেশের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে অনুমতি দেওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য নাকচ করে দিয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করার কথা সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা।

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপি সমাবেশ করবে। বিএনপির সমাবেশ পূর্বাচল থেকে যেহেতু সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত আসতে পেরেছে, তাহলে পল্টন ময়দানেও আসবে। পল্টন ময়দানেই হবে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেন, ‘আমরা ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে গণসমাবেশ করতে চাই। সেজন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। আশা করছি অনুমতি পাব। নয়াপল্টনেই সমাবেশ হবে। এর বাইরে বিকল্প কোনো ভেন্যুতে আমরা সমাবেশ করব না।’

নয়াপল্টনে সমাবেশ করতে বিএনপি কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘চ্যালেঞ্জ তো আমাদের কাছে নতুন কিছু না। আমরা একটি সমাবেশ করবো বরাবরই যেটি করে এসেছি নয়াপল্টনে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেভাবেই আমাদের সমাবেশ হবে। এখানে তো চ্যালেঞ্জ করার কিছু নেই। যত বাধা বিপত্তি, বাস ধর্মঘট সব তো সরকারই করছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা বলেছেন এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘আমরা তো দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য চিঠি দিয়েছি আমরা এখানেই গণসমাবেশ করব। সেভাবেই আমরা প্রশাসনকে চিটি দিয়েছি আমরা এখানেই করতে চাই।’

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশ এটি স্বাধীন দেশ। এটা বৃটিশদের কলোনিয়ান কোনো দেশ না, কোনো জমিদারি প্রথাও এখানে নাই। স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষায় যে ভঙ্গিতে কথা বলেছেন এটা যথাযথ বলে আমার কাছে মনে হয়নি। ইদানিং ঢাকায় সমস্ত সমাবেশ আমরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে করেছি সুতরাং আমরা নয়াপল্টনেই করতে চাই। আমরা তো সারাদেশে শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করছি এটি স্বরাষ্ট্রমন্ত্রী কেন বুঝতে পারছেন না?’

দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর সমাবেশে সরকার যেন তার পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে অন্যায়ভাবে কোনো বাধা না দেয়। সারাদেশে বিএনপি যে সমাবেশগুলো করেছে এগুলো তাদের সাংবিধানিক অধিকার। সুতরাং ঢাকা শহরে ১০ তারিখে সমাবেশ হবে। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে আমার সাংবিধানিক অধিকারকে সুরক্ষা দেওয়া এবং তারা বিএনপি এবং দেশের জনগণকে সুরক্ষা দিবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ