আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ৭:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ৭:৫২ অপরাহ্ণ

 

নির্বাচন কশিনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এজন্য আইনি বাধ্যবাধকতা আছে। এরপর ভোটকেন্দ্রের কাজে হাত দেবো। সীমানা পুনর্নিধারণ হলে আগস্টের মধ্যে ভোটকেন্দ্র চূড়ান্ত করা হবে।

রবিবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি। ইসি আনিছুর বলেন, নতুন দল নিবন্ধন প্রক্রিয়াও জুনের মধ্যে করে ফেলবো। কাজের সময়ের সঙ্গে হাঁটলে আর হবে না, দৌঁড়াতে হবে। আমরা প্রতিদিনই অনানুষ্ঠানিক আলোচনা করি। এছাড়া ভোটের প্রশিক্ষণ চলছে, চলবে।

তিনি আরও বলেন, ইভিএমের নতুন প্রকল্প পরিকল্পনা কমিশনে আছে। আপাতত ইভিএম প্রকল্পে সরকার থেকে ১৩ জন জনবলের অনুমোদন দিয়েছে। এই ১৩ জন জনবল দিয়ে কিন্তু প্রকল্প চালানো যাবে না। এজন্য অর্থ বিভাগকে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বলেছি। এখন যাই হোক ইভিএম প্রকল্প দ্রুত পাস হওয়া উচিত।

ইসি আনিছুর বলেন, যদি আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রকল্প পাস না হয় এবং তারপর যদি আমাদের পক্ষেই অনুমোদন হয়- তাহলে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার খুবই ডিফিকাল্ট হবে। ১৫ জানুয়ারির পর প্রকল্প পাস হলে ইভিএম সাপ্লাই দেওয়া বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের (বিএমটিএফ) জন্য কঠিন হয়ে যাবে। কেননা এলসি হবে, বিদেশ থেকে মালামাল আসবে। নানা কর্মযজ্ঞ রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ