আগারগাঁও থেকে বিকেলে পরীক্ষামূলকভাবে মতিঝিল যাবে মেট্রোরেল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগারগাঁও থেকে বিকেলে পরীক্ষামূলকভাবে মতিঝিল যাবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ৭, ২০২৩ ৯:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ৭, ২০২৩ ৯:৩০ পূর্বাহ্ণ

 

রাজধানীর আগারগাঁও থেকে শুক্রবার বিকেল ৪টায় মতিঝিল অংশে আজ পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর উদ্বোধন করবেন।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, মন্ত্রী (ওবায়দুল কাদের) শুক্রবার আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করবেন।

আগারগাঁও-মতিঝিল অংশে পরীক্ষামূলক চলাচল সফল হলে শুরু হবে ট্রায়াল। এরপরই অক্টোবর থেকে পুরোদমে যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রোরেল।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটে ট্রেন চলাচল শুরু হয়। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ