আগের রাতেই ভোট সীলাইয়া আমার ওপর জুলুম করার ষড়যন্ত্র চলছে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগের রাতেই ভোট সীলাইয়া আমার ওপর জুলুম করার ষড়যন্ত্র চলছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬ ২:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬ ২:২৬ পূর্বাহ্ণ

 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা একটি উঠান বৈঠকে বলেন, আমার কানে এসেছে সরাইলের কিছু কিছু সেন্টারে তারা আগের রাতেই সীল মেরে রাখার চিন্তা করছে। আমি খবর পেয়েছি বলেই আপনাদের সাবধান করছি। আমি আপনাদেরকে বলছি একটি সেন্টারেও যদি কেউ ভোট সীলাইয়া, জাল ভোট দিয়ে ও দখলবাজি কারচুপির চেষ্টা করে। আপনাদের সতর্কতার সঙ্গে কেন্দ্রগুলো পাহারা দিতে হবে। মিডিয়া ও ভোটার ভাইদের আমি অনুরোধ করছি। আপনারা যেভাবে আমার পাশে ছিলেন। এখন ঠিক সেইভাবে ভোটকেন্দ্রগুলো পাহারা দিবেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইল সদরের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এমপি নির্বাচিত হতে পারলে আমার মা-বোনদের কম খরচে চিকিৎসাসেবা ব্যবস্থাটা করবো ইনশাআল্লাহ্‌। বিভিন্ন ধরনের হস্ত ও কুটির শিল্প প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করবো। সরাইল আশুগঞ্জ অনেক আলেম উলামা পীর মাশায়েখের এলাকা। এখানে রয়েছে অনেক স্কুল-কলেজ মসজিদ মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান। ইনশাআল্লাহ্‌ আপনাদের সন্তান হিসেবে শুরু থেকেই আমি এই প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কাজ শুরু করবো। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী থেকে ভাঙতে ভাঙতে শাহবাজপুর হয়ে আরও সামনের দিকে গিয়েছে। আর ইউনিয়নগুলোর দুর্দশা তো আরও বেশি। আমি একজন সুস্থ মানুষ ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া আসতে অসুস্থ হয়ে যাই। আমার বয়স্ক মা-বাবা, চাচা রোগী তারা কীভাবে এই রাস্তা দিয়ে চলাচল করেন।

আমাদের গ্যাস সমগ্র বাংলাদেশে যাচ্ছে। আর গ্যাস সার্ভিস নিয়ে এখনো ভোগান্তিতে আছি। জেলার অধিকাংশ এলাকায় এখনো গ্যাস পৌঁছেনি। তিনি বলেন-আমাদের এমন একজন এমপি দরকার। যিনি নিজের পকেটে টাকা ঢুকাবেন না। বরাদ্দ ভাগ- বাটোয়ারা করে নিবেন না। যার নিজস্ব ঠিকাদার অর্ধেক কাজ করবে আর বাকি টাকা পকেটে নিয়ে শহরে যাবে না। স্বাস্থ্য ও শিক্ষা খাতেও আমি কাজ করবো। আমি এমপি হলে আমার চিকিৎসা এলাকার সরকারি স্বাস্থ্যকেন্দ্রেই হবে। গত ৫০-৫৫ বছর এই দেশে যা হয়েছে। আমার দ্বারা যদি এমন কিছু হয়। তবে দ্বিতীয়বার আমাকে আর ভোট দেবেন না। এর আগে রুমিন ফারহানা আসার খবরে ওইদিন বিকাল থেকেই বিভিন্ন স্লোগান দিয়ে ওই মাঠে নারী-পুরুষ জড়ো হতে থাকে। বিকাল সাড়ে ৪টার দিকে সেখানে মানুষের ঢল নামে। এর আগে বিকাল ৪টার দিকে সরাইল সদরের ৪ নম্বর ওয়ার্ড ছোটদেওয়ান পাড়া ঠাকুরবাড়ীর সামনে অনুষ্ঠিত আরেকটি উঠান বৈঠকে তিনি বলেন, আমি আপনাদের ঘরের মেয়ে। আমি আপনাদের বাড়ির সন্তান। এবারের সংসদ নির্বাচনে অনেক প্রার্থী। কেন রুমিন ফারহানাকে ভোট দিবেন? অনেক কথা আছে। আজকে সেই কথা আমি বলতে এসেছি। আপনারা যদি মনে করেন আমার কথাগুলো নিজেদের পরিবারের এলাকার উন্নয়নের জন্য প্রয়োজন। তাহলেই তো আমাকে একটি ভোট দিবেন। তারপরও কথা থেকে যায়। আজকে সরাইল সদর ইউনিয়নের মাটি থেকে আমার একটি পরিকল্পনা প্রথমবারের মতো ঘোষণা করছি। আমি যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হয়ে আল্লাহ্‌র রহমতে সংসদে যেতে পারি সরাইল এবং আশুগঞ্জকে পৌরসভা করার সমস্ত উদ্যোগ আমি গ্রহণ করবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ