আগে অর্থনীতি খাদের কিনারায় ছিল, এখন তা টেনে তোলা হয়েছে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগে অর্থনীতি খাদের কিনারায় ছিল, এখন তা টেনে তোলা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতি আগে খাদের কিনারায় ছিল, তবে এখন তা অনেকটা টেনে তোলা হয়েছে। দেশের অর্থনীতির বর্তমান অবস্থা সন্তোষজনক। মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি আর খাদের কিনারায় নেই, বরং তা ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের দিকে এখন অনেক দেশ তাকিয়ে আছে। কিছু ভুল-ত্রুটি থাকলেও পরিস্থিতি ভালো।

অর্থনীতি নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের কোনো সমস্যা হবে না।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও জানান, সরকার ২০২৬ সালে এলডিসি (Least Developed Countries) থেকে উত্তরণের লক্ষ্য নিয়ে কাজ করছে। এই উত্তরণ একটি গৌরবময় পদক্ষেপ হবে এবং এটি অনুন্নত দেশগুলোর জন্য প্রেরণাদায়ী হবে।

অর্থ উপদেষ্টা বলেন, পণ্য খালাসের ক্ষেত্রে কিছু জটিলতা ছিল, তবে এখন তা সমাধান করা হয়েছে। তিনি আরও জানান, ব্যবসায়ীরা বিভিন্ন সময় নতুন সিস্টেম তৈরি করার চেষ্টা করেন, তবে সরকার তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ