আগে জাতীয় নির্বাচন চান সাবেক স্থানীয় সরকার প্রতিনিধিরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগে জাতীয় নির্বাচন চান সাবেক স্থানীয় সরকার প্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশের বিরুদ্ধে আধিপত্যবাদ রুখতে স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন সাবেক স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গণসমাবেশে এ দাবি জানানো হয়।

এরপর সকাল সাড়ে ১১টা নাগাদ তারা স্মারকলিপি জমা দিতে প্রধান উপদেষ্টার ভবনের দিকে এগিয়ে যান।

সমাবেশে আগত সিরাজগঞ্জ জেলার সাবেক কাউন্সিলর বলেন, আমরা আগে জাতীয় সংসদ নির্বাচন চাই,তারপর স্থানীয় সংসদ নির্বাচন চাই। অতীতে যত তত্ত্বাবধায়ক সরকার এসেছে, তারা আগে জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে। আমরা তৃণমূলের মানুষ, আমরা মাঠের খবর জানি। এ দাবি আমরা প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টার কাছে পেশ করবো।

এর আগে, সকাল ১১টায় দাবি নিয়ে প্রেসক্লাবের সামনে অবস্থান গ্রহণ করেন প্রতিনিধিরা। এতে প্রেসক্লাবের সামনের রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ