আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ক্ষমা চাইলেন মাহি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ক্ষমা চাইলেন মাহি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে ক্ষমা চেয়েছেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি।

রবিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ আইনজীবীকে সঙ্গে নিয়ে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও দায়রা জজ মো. আবু সাইদের আদালতে উপস্থিত হন তিনি।

পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে দাবি করে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন।

মাহি বলেন, আমি প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আদালতকে অনুরোধ করেছি। আদালত আমাকে কঠোরভাবে সতর্ক করেছে, যাতে পরে এমন না হয়। আমি ইনশাআল্লাহ এটা পালন করবো। নেক্সট টাইম যাতে এমন না হয় সে বিষয়ে আমি খেয়াল রাখবো। আদালতকে ঘটনার ব্যাখ্যা দিয়ে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে অনুরোধ জানিয়েছি।

এসময় মাহিয়া মাহি সাংবাদিকদের বলেছেন, নির্বাচন পরিবেশ সন্তোষজনক ও সুষ্ঠ আছে। শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকব। রাজশাহীর তানোর গোদাগাড়ীর মানুষের জন্য ভাগ্য ফেরাতে কাজ করে যাব।

যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান। গত শুক্রবার (১৫ ডিসেম্বর) মাহিয়া মাহিকে কারণ দর্শানোর নোটিশ দেন তিনি। এ নোটিশে রোববার তাকে আদালতে সশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান। সে অনুযায়ী আদালতে হাজির হয়েছেন এ নায়িকা।

কারণ দর্শানোর নোটিশে মাহিয়া মাহিকে বলা হয়েছিল, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গত বৃহস্পতিবার তিনি গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নে ভোটের প্রচারণা চালান এবং ভোটারদের কাছে ভোট চান। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে আসে। তাই তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের সুপারিশ করা হবে না তা সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য মাহিয়া মাহিকে নির্দেশ দেওয়া হয়।

জবাব দেওয়া শেষে সাংবাদিকদের মাহি বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু দাবি করে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার ঘোষণা দেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ