আচরণবিধি লঙ্ঘন: আজমতের ব্যাখ্যায় সন্তুষ্ট সিইসি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আচরণবিধি লঙ্ঘন: আজমতের ব্যাখ্যায় সন্তুষ্ট সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৭, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৭, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লাহ খান ইসির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে যে ব্যাখ্যা দিয়েছেন তাতে নির্বাচন কমিশন সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ইসির সভা কক্ষে রবিবার (৭ মে) উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করেন আজমত উল্লাহ। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার।

পরে সাংবাদিকদের হাবিবুল আউয়াল বলেন, আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। তিনি অত্যন্ত চমৎকারভাবে, অত্যন্ত বিনয়ের সঙ্গে দুঃখ প্রকাশ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন, যে আগামীতে এমন ভুল আর হবে না। তবে কিছু কিছু ভুল অজ্ঞতাবশত হয়েছে। তিনি বলেছেন, দুই একটা ডিসি এবং কমিশনারের অনুমতি নিয়ে সিটি করপোরেশনের বাইরে করেছেন। তিনি বিধি-৫ ধারা নিয়ে জানান, সেটা সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবগত ছিলেন না।

তিনি বলেন, শোডাউনটাকে আমরা বড় করে দেখেছিলাম। এ বিষয়ে তিনি বলেছেন, সেদিন মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ছিল। ওই দিন বিপুল সংখ্যক কাউন্সিলর দলবল নিয়ে তার সঙ্গে এসেছিলেন। এজন্য বড় ধরনের শোডাউনের মতো মনে হয়েছে। আমরা তার বক্তব্যে প্রাথমিকভাবে সন্তুষ্ট। তিনি সুন্দরভাবে আমাদের সহযোগিতা করেছেন। আগামীতে নির্বাচন আচরণবিধি যাতে প্রতিপালনের প্রতিশ্রুতি দিয়েছেন।

তাহলে কি আজমত উল্লাহকে নির্বাচন কমিশন ক্ষমা করে দিয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বলেছি, তার বিষয়ে এখনও কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু তিনি তার বক্তব্য সুন্দরভাবে দিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ