আছিরগঞ্জে আব্দুল আজিজ আজির উদ্দিন স্মরণে শোকসভা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২ ৬:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ

বিয়ানীবাজারের যুক্তরাজ্য প্রবাসী ও পূর্বলন্ডনের পরিচিত মুখ, মহান মুক্তিযুদ্ধের সংগঠক সমাজসেবক মরহুম আব্দুল আজিজ আজির উদ্দিন স্মরণে আছিরগঞ্জে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টায় আছিরগঞ্জের দেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সরোয়ার হোসেন।
বাহরাইন আওয়ামী লীগ নেতা মো. শরফ উদ্দিনের উদ্যোগে আয়োজিত এই শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ।
শোকসভায় সভাপতিত্ব করেন আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আজিজুর রহমান মনিয়া।
ব্যবসায়ী মকবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ডা. আব্দুল গফুর, আছিরগঞ্জ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল হুদা, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ এমরুল, তিলপাড়া ইউনিয়নের ৩নং নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ফায়দুল ইসলাম ১০নম্বর উত্তর বাদেবাশা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য এনামুল কবির , মহানগর ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক আব্দুল মালিক সাপলু, দেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফ রব্বানী, আবু সালেহ মো. ইউসুফ, সমাজকর্মী সালেহ আহমদ, দেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এনাম উদ্দিন ও জিবি টিভির পরিচালক জহিরুল ইসলাম।
শোকসভায় বক্তারা মরহুম আব্দুল আজিজ আজির উদ্দিনের মূল্যবান অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, তিনি আমাদের অহংকার। তিনি তাঁর কর্মের মধ্যদিয়ে সবার অন্তরে বেঁচে থাকবেন।
সভাশেষে আজির উদ্দিনসহ সব মৃতের জন্য মাগফেরারত কামনা করে দোয়া পরিচালনা করেন দেবারাই জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন ।
উল্লেখ্য, বিয়ানীবাজারের দেবারাই সারেংবাড়ি নিবাসী আব্দুল আজিজ আজির উদ্দিন গত ২১ অক্টোবর যুক্তরাজ্যের পূর্বলন্ডনে ইন্তেকাল করেন এবং ২৪ অক্টোবর ইস্টলন্ডন জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা শেষে গার্ডেন অব পিসে তাকে দাফন করা হয়।
জনতার আওয়াজ/আ আ