আজিজ-বেনজীরের গল্প আরব্য উপন্যাসকেও হার মানায় : রিজভী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আজিজ-বেনজীরের গল্প আরব্য উপন্যাসকেও হার মানায় : রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘আজিজ আহমেদ ও বেনজীর আহমেদের গল্প আরব্য উপন্যাসকেও হার মানায়। কিভাবে হাজার হাজার কোটি টাকার সম্পদ লুট করেছে, জমি কিনেছে বেনজীর। এখন শুনছি তিনি নাকি বাংলাদেশেই নেই। ব্যাংকের সব টাকা তুলে নিয়েছে।

কিভাবে এসব সম্ভব। একজন সরকারি কর্মকর্তা কী করে হাজার হাজার কোটি টাকার মালিক হন, যেখানে মানুষ অনাহারে দিন কাটায়।’

শনিবার (১ জুন) বিকেলে বগুড়ার পৌর শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে এই আলেচনাসভার আয়োজন করে জেলা বিএনপি।

রিজভী বলেন, ‘সরকার পানি, বিদ্যুৎ, গ্যাস ও ডিমের দাম দফায় দফায় বাড়িয়ে জনগণের নাভিশ্বাস তুলেছে। এই অতিরিক্ত টাকায় বিদেশি লোন পরিশোধ করছে। কারণ বিদেশি লোন নিয়ে তা লুটপাট করেছে। জনগণের সরকার নয় বলে তারা খেয়ালখুশি মতো দাম বাড়ায়।

অথচ আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের দাম না বাড়লেও শুধু লুটপাট ও বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের সিন্ডিকেট দাম বাড়ায়।’

বিএনপি নেতা বলেন, ‘আমাদের ভাবতে অবাক লাগে একজন সোনা চোরাকারবারি কিভাবে এমপি হন। তারপর তিনি পাশের দেশে গিয়ে খুন হন। এখন পর্যন্ত তার লাশটিও পাওয়া য়াযনি। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়।

রুহুল কবির রিজভী বলেন, মানুষের পকেট কেটে অনাহারে রেখে আওয়ামী লীগ ফুর্তি করতে ভালোবাসে। ১৯৭৪ সালেও মানুষকে কলাপাতা চিবিয়ে খেতে দেখেছি৷ ওরা মানুষের হাহাকার ও খাদ্য নিয়ে রসিকতা করে। খবরের কাগজে পড়ছি কোনো রকমে টিকে থাকার জন্য মা তার সন্তানকেও বিক্রি করে দিচ্ছেন।

জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. এ কে এম মাহবুবর রহমান ও হেলালুজ্জামাান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা অ্যাড. এ কে এ ম সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহাান আলী, সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসিলাম হেলাল প্রমুখ।

এর আগে দুপুর ২টায় বগুড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা যুবদলের উদ্যোগে খাদ্য বিতরণ করেন রিজভী। এ সময় বিএনপি নেতারা ছাড়াও জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা রাশেদুল ইসলাম, আহসান হাবিব মমি প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ