আজ আরিয়ান এর শুভ জন্মদিন আজো বাবার অপেক্ষায় দিন কাটে - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আজ আরিয়ান এর শুভ জন্মদিন আজো বাবার অপেক্ষায় দিন কাটে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ

 

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
সূত্রাপুর থানার সাবেক ৭৯ নং ওয়ার্ড বর্তমান ৪৩ নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করা অবস্থায় মেধাবী ছাত্রনেতা,পুরান ঢাকার কৃতি সন্তান খালেদ হোসেন সোহেল গুম হয়ে যায়।তখন তাদের একমাত্র ছেলে আরিয়ান এর ৫ বছর।
২৪ আগষ্ট ২০০৬ সালে সৈয়দা শাম্মি সুলতানা নিপা সোহেল এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই।২০০৮ সালের ২১ মার্চ মা-বাবার কোল আলোকিত করপ পৃথিবীতে আসে।অন্য সব শিশুর মতো আরিয়ান মা-বাবার আদরে বেড়ে উঠে।একটি কালবৈশাখী ঝড়ে সব কিছুই তছনছ করে দেয়।এখন আর কিছুই ঠিক নেই।২৮ নভেম্বর ওদের জীবনে কালো রাত।ওরা ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত দেখেনি তবে ২০১৩ সালের ২৮ নভেম্বর কালো রাত দেখেছে।নিপা এখনও অপেক্ষায় রয়েছে সোহেল এর। দেখতে দেখতে ১১ বছর হয়ে গেলো।ছোট বেলায় আরিয়ান বায়না ধরতো বাবা না আসলে কিছু করবো না বা খাবো না।এখন সে শুধু অপেক্ষা করে কবে বাবা ফিরে আসবে।আরিয়ান দশম শ্রেণির মেধাবী ছাত্র। খেলাধুলা ও ঘুড়ি উড়ানো ওর ভিষণ শখ।আরিয়ান এখন ওর মাকে শান্তনা দেয়,বলে মা তুমি চিন্তা করোনা আমি তো আছি।নিপা ছেলের মুখের দিকে তাকিয়ে এতোটা বছর পার করে দিল।বাকী টা সময় শুধু অপেক্ষা আর অপেক্ষা। সোহেল এর ফিরে আসার অপেক্ষা। অন্ধকার শেষ হবেই আলো একদিন আসবেই।
আরিয়ান বাবা তোমাকে শান্তনা দেওয়ার ভাষা নেই। শুধু এইটুকুই বলবো উপরে একজন আছেন। তিনিই বিচার করবেন আর তোমাদের হেফাজত করবেন।
শুভ জন্মদিন বাবাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ