আজ গাজীপুরে সব প্রার্থীর সঙ্গে বসবেন সিইসি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আজ গাজীপুরে সব প্রার্থীর সঙ্গে বসবেন সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১০, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১০, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আজ গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের সকল প্রার্থী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সভা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় সিইসির সঙ্গে থাকবেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

আজ বুধবার (১০ মে) সিইসি গাজীপুর যাবেন। সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন জানিয়েছেন, বেলা ১১টায় স্থানীয় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটটে প্রার্থীদের সঙ্গে এবং বিকেল সাড়ে ৩টায় একই স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মো. আজমত উল্লা খানকে ইসিতে তলব, মন্ত্রীদের আচরণ বিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ, বৈধ্যতা না পাওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের গুম হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ, আচরণ বিধি প্রতিপালনে দলটির সাধারণ সম্পাদককে নির্বাচন কমিশনের চিঠি, মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ন্ত্রণে মন্ত্রিপরিষদকে ইসির অনুরোধ, আজমত উল্লা খানের দুঃখ প্রকাশ ইত্যাদি ঘটনায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে গাজীপুরের নির্বাচন।

গাসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ