আজ চরমোনাই পীরের সঙ্গে বৈঠক করবেন মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আজ চরমোনাই পীরের সঙ্গে বৈঠক করবেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫ ১:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫ ১:২২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বৈঠক করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রববিবার (২৬ জানুয়ারি) রাতে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২১ জানুয়ারি দুপুর ১২টার দিকে বরিশালে পীর সাহেব চরমোনাইয়ের মাদ্রাসা সফর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ