আজ ডাঃ আব্দুল আজিজের মাতার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ২৮, ২০২৩ ২:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ১, ২০২৩ ১০:৪১ অপরাহ্ণ
ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি,
জনতার আওয়াজ, লন্ডন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার উপদেষ্টা কমিটির সদস্য ও জনতার আওয়াজ ডটকমের প্রধান সম্পাদক ডাঃ আব্দুল আজিজের মমতাময়ী মা ২৫ জুন রবিবার বিকাল ৩-৩০ মিনিটে পোর্টসমাউথ এ নিজ বাসস্থানে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ২৮ জুন বাদ জোহর পোর্টসমাউথ সেন্ট্রাল জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ শেষে লন্ডনের পোর্টসমাউথের কবরস্থানে প্রয়াত মরহুমাকে সমাহিত করা হবে। মৃত্যুকালে তাঁহা বয়স হয়েছিল মৃত্যুকালে ৯৪ বছর ।তিনি ২ ছেলে,১ মেয়ে,নাতি-নাতনি সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন ।
উল্লেখ্য,বার্ধক্যজনিত কারণে গত কয়েক মাস ধরে তিনি শরীরিকভাবে অসুস্থ ছিলেন। মরহুমার রুহের মাগফেরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া ও মরহুমার জানাজার নামাজে সকলের উপস্হিতি কামনা করছি।
জনতার আওয়াজ/আ আ