আজ দেশব্যাপী গণসংযোগ করবে কোটাবিরোধীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আজ দেশব্যাপী গণসংযোগ করবে কোটাবিরোধীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪ ১:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪ ১:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
৯ দফা দাবি আদায়ে আজ (২৫ জুলাই) দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা।

বুধবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানা যায়।

তবে গত মঙ্গলবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জরুরি চার দফা দাবি জানিয়ে তা বাস্তবায়নের জন্য সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। তারা বলেছেন, এই চারদফা দাবি পূরণ করার পর তাদের বাকি আট দফা দাবি নিয়ে সংলাপের রাস্তা তৈরি হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ