আজ শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আজ শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৯, ২০২২ ১০:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৯, ২০২২ ১০:১৪ পূর্বাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ॥ সুরেশ্বর পীরের অনুসারীরা শরীয়তপুর জেলার ৪ উপজেলার ৩০ টি গ্রামে আজ শনিবার ঈদুল আযহা পালন করছেন। অন্তত ১০ হাজার ভক্ত এ ঈদে অংশ গ্রহন করছে এবং ঈদের নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।
সুরেশ্বর পীরের দরবার সুত্র জানায়, সৌদি আরবের সাথে মিল রেখে প্রায় ১ শত বছরের ও বেশী সময় ধরে সুরেশ্বর পীরের সকল ভক্ত ও তাদের মুরিদানেরা একই নিয়মে ঈদ উৎসব পালন করে আসছেন। নড়িয়া উপজেলার সুরেশ্বর, চন্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষার, কদমতলী, নিথীরা, মানাখানা, নশাসন, ভুমখারা, ভোজেশ্বর, জাজিরা উপজেলার কালাইখার কান্দি, মাদবর কান্দি, সদর উপজেলার বাঘিয়া, কোটাপাড়া, বালাখানা, প্রেমতলা, ডোমসার, শৌলপাড়া, ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা, পাপরাইল ও চরাঞ্চলের ১০টি গ্রাম সহ প্রায় ৩০টি গ্রামের অন্তত এক হাজার পরিবারে ১০ হাজারের ও বেশী নারী পুরুষ শনিবার সকাল সাড়ে ৯টায় সুরেশ্বর দরবার শরীফে ঈদের জামাত শেষে সেমাই পোলাও খেয়ে পরিশেষে পশু কোরবনীর মাধ্যমে ঈদুল আযহা পালন করেন। সুরেশ্বরের ভক্ত প্রেমতলার আবদুল আলমি চৌকিদার এ খবর নিশ্চিত করেছেন।

সুরেশ্বর পীরের বর্তমান গদিনীশীন মুত্তাওয়ালী সৈয়দ কামাল নুরী বলেন, দীর্ঘ দিন যাবৎ আমরা সৌদি আরবের সাথে মিল রেখে নামাজ শেষে ঈদের উৎসব পালন করে আসছি। এর ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার ৩০ টি গ্রামের অন্তত ১০ হাজার মুরিদ আমাদের সাথে শনিবার ঈদ পালন করছে। একই সাথে তারা ঈদের নামাজ আদায় করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ