আজ শুরু হচ্ছে বাজেট অধিবেশন - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আজ শুরু হচ্ছে বাজেট অধিবেশন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৫, ২০২২ ৭:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৫, ২০২২ ৭:২৫ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

আজ রবিবার (৫ জুন) একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবারের বাজেটে অন্যতম চ্যালেঞ্জ। এ ছাড়া, তেল, গ্যাস ও সারে ভর্তুকির অর্থ জোগানও নিশ্চিত করতে হবে। তবে এসব ক্ষেত্রে ডলারের ঊর্ধ্বমুখী দাম মাথাব্যথার কারণ হতে পারে।

এদিকে, বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় চলাচলে বেশকিছু বিধিনিষেধ জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংসদ ভবন ও পার্শ্ববর্তী বেশকিছু এলাকায় শনিবার রাত থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য বহন এবং যে কোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি।

রাষ্ট্রের আয়-ব্যয়ের বার্ষিক খতিয়ান বাজেট। করোনা পরবর্তী সময়ে এবার আরেকটি বাজেট ঘোষণার দিনক্ষণও চূড়ান্ত। ৯ জুন জাতীয় সংসদে বাজেট উত্থাপন করা হবে।

এ লক্ষ্যেই বাংলাদেশ সংবিধানের ৭২ নম্বর অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতাবলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ।

করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের সঙ্গে নতুন বাজেটে সরকারের পরিকল্পনার বড় অংশ জুড়েই দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি থাকছে। এ লক্ষ্যে বাজেট প্রস্তাবনায় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা থাকতে পারে।

নতুন বাজেটের সম্ভাব্য আকার ৬ লাখ ৭৭ হাজার কোটি টাকা হতে পারে। নতুন বাজেটে আমদানি কেন্দ্রিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আমদানি ঠিক রেখে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ স্থিতিশীল রাখার সঙ্গে ব্যাংক ঋণের সুদের হার বর্তমান পর্যায়ে রাখার মতো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সরকারকে।

এ ছাড়া, রাজস্ব আয় বাড়ানো এবং বাজেট ঘাটতি কমানো ছাড়াও কম গুরুত্বপূর্ণ প্রকল্পের বাস্তবায়ন পিছিয়ে দেয়ার প্রস্তাব করতে পারে অর্থ মন্ত্রণালয়। পাশাপাশি সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বাড়ানো হতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ